রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মুসলিম উম্মাহর শান্তি কামনায় ময়মনসিংয়ে ইসলাহি ইজতেমা সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কল্যাণ, বিশ্বের মুসলিম উম্মাহর মধ্যে সুদৃঢ় ঐক্য এবং দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ জমিয়তুল উলামার ময়মনসিংহ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি ইসলাহি ইজতেমা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহ জামিয়া আশরাফিয়া খাগডহর মাদরাসা মিলনায়তনে ইসলাহী ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

মোনাজাতের আগ মূর্হতে ইসলাহি ইজতেমার শেষ বয়ানে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের এই ইসলাহি ইজতেমা ও ইসলাহি সফরের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা আশা করছি, আল্লাহ আমাদের ইজতেমা কবুল করে নিবেন। আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবেন।

মোনাজাতে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান হাজারও মুসল্লি। আল্লাহর সন্তুষ্টি লাভ, আত্মশুদ্ধি, গুনাহ মাফ, বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনায় চোখের পানি ফেলেন মুসল্লিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ