বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মাতার ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

বাংলাদেশের প্রখ্যাত ইসলামি লেখক ও গবেষক ড. খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মাতা আজ রোববার বাদ ফজর নিজস্ব বাস ভবনে ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. প্রতিষ্ঠিত আসসুন্নাহ ট্রাস্ট এর সেক্রেটারী মাওলানা আবদুর রহমান আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুর সময় মোসাম্মৎ লুুৎফুন্নাহারের বয়স ছিলো প্রায় ৭৪। অনেক দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল ফরীদপুর মেডিকেল থেকে ডা. দেখিয়ে বাড়ী নিয়ে আসলে আজ নিজস্ব বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার এক ছেলে খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ.। আরো তিন মেয়ে রেখে গেছেন তিনি।

মরহুমার জানাজার নামাজ আজ রোববার বাদ এশা খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর গ্রামের বাড়ী ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আব্দুল্লাহ জাহাঙ্গীর ২০১৬ সালের ১১ই মে মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কে নিজ মাইক্রোবাস ও কাভার্ড‌ভ্যানের সংঘর্ষে গাড়িচাপার মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন।

কিছু স্থানীয় আলেম দাবি করেন যে, খ্রিষ্টান মিশনারিগুলোর প্রচারনার বিরুদ্ধে ধর্মীয় প্রচারণা কার্যক্রম পরিচালনা করার কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

১৮ মে ২০১৬ তারিখে, তার নিজ কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ জুন ২০১৬ তারিখে আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃ‌ক আয়জিত আলোচনা সভায় বক্তারা তাকে নিরহংকারী আলেম অভিহিত করে বলেন, তিনি বড় মাপের একজন জ্ঞানী হওয়া সত্ত্বেও কখনই অহংকার আসতে পারে এমন কোন কথা বলতে ও কাজ করতে আমরা দেখিনি। কঠিন ও জটিল মাসয়ালাকে সহজভাবে উপস্থাপন করতে পারতেন। তিনি নির্মল হদয়ের একজন মানুষ ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ