বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে বাবা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যার বিয়ে দিতে গিয়ে তার বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাত দিনের বিনাশ্রম দণ্ডাদেশ প্রাপ্ত রফিকুল পশ্চিম নকলার মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রফিকুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাতে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

এ সময় কনের বাবা রফিকুল ইসলামকে কারাদণ্ড প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ