বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ব্রাজিলে হাসপাতালে আগুনে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলেও রিও ডি জানেরিওতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা মনে করছেন। তবে সিটি মেয়র নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর ফরেনসিক ইনষ্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। এদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। হাসপাতাল থেকে বলা হয়েছে, আগুন লাগার ওই সময়ে সেখানে ১০৩ জন রোগী ছিল।

তাদের উদ্ধারে সহায়তার জন্যে ১শ’ চিকিৎসক কাজ করে। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ