রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপার আহত, দেহরক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর গানম্যান মুহাম্মদ আজহারুল (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। এ সময় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদমর্যাদা) মুহা. মনিরুজ্জামান, গাড়ি চালক মং সাঁই চাকমা। আহতদের মধ্যে গাড়ি চালক মং সাই চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার এসআই মুহা. আলমগীর হোসেন।

পুলিশের একাধিক কর্মকর্তা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম ডিআইজি অফিসের মিটিং শেষে ফেনী ফিরছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। পথে তাকে বহনকারী সরকারি গাড়িটি কাজীর দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে এসপি, অতিরিক্ত এসপি, গাড়িচালক ও দেহরক্ষী আজাহার আহত হন।

খবর পেয়ে ফেনী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসক পুলিশ সুপারের গানম্যান মুহা. আজহারুলকে মৃত ঘোষণা করেন। আহত গাড়ি চালক মং সাই চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ