রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খালেদার মুক্তির দাবিতে ১২ দিনের কর্মসূচি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করতে ১২ দিনের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হবে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে, ১৬ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে, ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের উদ্যোগে, ১৯ সেপ্টেম্বর ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ও ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন পালন করা হবে।

এরপর আগামী ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে, ২৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ, ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে, ২৭ সেপ্টেম্বর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এবং ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ