রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কাশ্মীর ইস্যুতে হেফাজতে ইসলামের বিক্ষোভ-সমাবেশ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে এবং হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই দিন ঐতিহ্যবাহী চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

বুধবার এ উপলক্ষে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মুজাহের উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার মুহতামি মাওলানা আবদুল জব্বার, সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ তৈয়ব, মহানগর সেক্রেটারি মাওলানা মঈনুদ্দীন রুহী, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা হাফেজ মোহাম্মদ ফায়সাল, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা কারী মুবিনুল হক প্রমুখ।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দল মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ