রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সজল মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। তার নামে ছয়টি মামলা রয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ সদরে এ ঘটনা ঘটে। তিনি নগরীর কৃষ্টপুর (দিল রওশন মসজিদ) এলাকার আরজু মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ সদরের বাড়েরা নিজাম নগর (মুক্তাগাছা বাইপাস) এলাকায় কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম সজল, বাড়ি কৃষ্টপুর বলে জানান। ঘটনাস্থল থেকে তিনটি চাকু ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুই সদস্য আহত হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ আকন্দ জানায়, নিহত সজলের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ কোতোয়ালী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ