মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

মৃত্যুর পূর্বে শহীদ মুরসীর ছেলের আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিশরের সাবেক প্রেসিডেন্ট শহীদ মুহাম্মাদ মুরসীর ইন্তেকালের মাত্র তিন মাস না যেতেই তার ছোট ছেলে আব্দুল্লাহ মুরসী হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার (৪ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন। পুত্রের এ মৃত্যুতে পিতার মৃত্যুশোককেই প্রধান কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের এই ব্যাখ্যা যে একেবারেই অমূলক সেটাও বলা যাচ্ছেনা এই মুহূর্তে। কারণ, মৃত্যুবরণ করার আগে পিতাকে সম্বোধন করে আব্দুল্লাহ মুরসীর সংক্ষিপ্ত একটি লেখা গতকাল প্রকাশ করেছে আল-জাজিরা; যাতে ফুটে উঠেছে পিতার সঙ্গে পুত্রের মিলিত হওয়ার তীব্র আকাঙ্খা -যা আক্ষরিক অর্থেই বিশ্লেষকদের ধারণাকে আরো মজবুত করছে।

আল-জাজিরায় প্রকাশিত আরবি ভাষার লেখাটির বাংলায় অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায়-'আল্লাহর শপথ! হে আমার পিতা! আমার অন্তর সুস্থ হবে না, আমার ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে না এবং আমার দুশ্চিন্তাও দূর হবে না; যতক্ষণ না আমি আপনার সঙ্গে আপনারই পথে মিলিত হই। (যদি আমার আকাঙ্খা আল্লাহ পূরণ করেন) তাহলে এরপর আমার জীবনে দুনিয়ার আর কোনো আকর্ষণ ফিরে আসবে না।'

ফেসবুকে লেখাটি প্রকাশের পরপরই নোটিজনেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এবং সবাই পিতা শহীদ মুহাম্মাদ মুরসী ও পুত্র আব্দুল্লাহর জন্য জান্নাতের উঁচু সম্মান প্রাপ্তির দোয়া করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ