মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

লাশ ছাড়াই জানাজা, গোপনীয়তার মধ্যে মুরসির ছেলের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহর মরদেহ কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে কায়রোর জেইনহোম মর্গের কর্তৃপক্ষ পরিবারকে মরদেহ নেওয়ার অনুমতি দেওয়ার পর দ্রুত তা দাফন করা হয়।

লাশ ছাড়াই আব্দুল্লাহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর কঠোর নিরাপত্তার মধ্যে মর্গ থেকে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়। দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহর মরদেহ দাফনের সময় যাতে কোনো বিক্ষোভ বা বড় জনসমাবেশ না হয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই মর্গের কর্তৃপক্ষ তার ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করে।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আল আরাবিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ