রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪৩টি ফিরতি হজ ফ্লাইটে ৮৬ হাজার ৪৩৮ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত সৌদি আরবে গমণকারী মোট হাজিদের মধ্যে ৬৮% হাজি সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। ২৯% হাজি বর্তমানে মদিনায় অবস্থান করছেন। বাকি হাজিগণ মক্কায় অবস্থান করছেন।

এ বছর বাংলাদেশ থেকে হজ গমণকারী মোট হাজিদের মধ্যে ৪০% হলেন ব্যবসায়ী হাজি, ৩৪% হলেন গৃহণী হাজি, ৯% হলেন চাকরিজীবী হাজি, ৬% ছিলেন কৃষক হাজি ও ১১% হলেন অন্যান্য পেশার হাজি। এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (সরকারি ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ বছর ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১২ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০০জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

সূত্র: বাসস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ