রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। এরমধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে রাস্তা পারাপারের সময় অপর একটি ট্রাকের চাপায় একজন নারী পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে শেরপুরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ফায়ার সাভিস ও এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ঢাকাগামী কলাবোঝাই একটির ট্রাকের বগুড়াগামী রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের দুইজন ও কলাবোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় ২ জন আহত হন।

পরে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে আরও ১ জন আহত হয়। পরে আহত অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে সকাল ৭টার সময় দ্রুতগামী অপর একটি ট্রাকের চাপায় স্থানীয় উলিপুর এলাকার মৃত বুলু মিয়ার স্ত্রী আমেনা বিবি (৫৫) নিহত হন।
শেরপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ