শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ভোলায় মসজিদ থেকে ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কদম আলী সড়ক (প্রেম রোড) এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে ওই ককটেল গুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুমের ছাদ পরিষ্কার করার সময় একটি লাল রংয়ের বালতিতে বালুসহ ককটেল দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানান।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ওই স্থান থেকে বালু ভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১৩টি ককটেল উদ্ধার করে। ককটেল গুলো ছোট কৌটায় লাল ও কালো টেপ মোড়ানো ছিল।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মনির হোসেন মিয়া জানান, ককটেল গুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এছাড়া ককটেল গুলো কোথায় থেকে এলো তা তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ