সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

এ হামলা মন্ত্রীকে টার্গেট করে করা হয়নি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকারমন্ত্রীর প্রটোকলে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ হামলা মন্ত্রীকে টার্গেট করে করা হয়নি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভিন্ন।

রোববার সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন। এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ছোটখাটো হামলা করে টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলা ঘটাতে পারে। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতাও বেড়েছে।

তিনি বলেন, পুলিশের সূত্র থেকে নিশ্চিত হয়েছি, এ হামলা মন্ত্রীকে টার্গেট করে করা হয়নি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভিন্ন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ