শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের বিরলে একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

গতকাল শুক্রবার সকালের এ ঘটনায় জড়িত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং একজনকে ২৫ হাজার জরিমানা করে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম রওশন কবীর এ আদেশ দেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাজীপাড়া মোড়ে স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলী একটি ঘোড়া জবাই করে ২শ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন।

এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে থানায় খবর দেন কাজীপাড়া মসজিদ কমিটির সভাপতি লোকমান হাকিম।

পুলিশ ঘটনাস্থলে আসলে সটকে পড়েন শফিকুল ইসলাম ও কাইয়ুম আলী। ঘটনাস্থল থেকে কাইয়ুম আলীর ছোট ভাই রায়হান আলীকে ঘোড়ার মাংসসহ আটক করে পুলিশ। পরে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, ঘোড়া জবাই এবং ঘোড়ার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ।

ঘোড় জবাই ও মাংস বিক্রির ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনার দুই হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকে ছয় মাস করে কারাদণ্ড এবং রায়হান আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ