সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মিন্নির জামিন আটকাতে আপিল করবে রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার মিন্নির জামিন প্রদানকারী হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. সারোয়ার হোসেন বাপ্পী এ তথ্য জানান।

তিনি বলেন, মিন্নিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সেই রুল যথাযথ ঘোষণা করে মিন্নিকে জামিন দিয়েছেন আদালত। যেহেতু তিনি নারী এবং তিনি তার বাবার জিম্মায় থাকবেন, তাই তাকে জামিন দেয়া হয়েছে।

তবে এই জামিনের তিনি অপব্যবহার করবেন না এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। কিন্তু তিনি যদি জামিনের শর্তের অপব্যবহার করেন, তাহলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, মিন্নির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তিনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি ষড়যন্ত্রকারী হিসেবে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। যা-ই হোক, আদালত তবু তাকে জামিন দিয়েছেন। আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে মিন্নিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।

আদালত তার আদেশে বলেন, জামিনে মুক্ত হওয়ার পর মিন্নি মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। এ সময়ে মিন্নি তার পিতার হেফাজতে থাকবেন এবং জামিনের অপব্যবহার করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ