সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেয়া দুঃখজনক: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নির্মূলে ‘চিরুনি অভিযানে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের বাসায় মশক নিধন দলকে ঢুকতে না দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে চতুর্থ দিনের মতো চিরুনি অভিযান চলাকালে তিনি এ সন্তব্য করেন।

মেয়র আতিক বলেন, মন্ত্রীর বাসায় মশক নিধন কর্মীদের ঢুকতে না দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক। নির্মাণাধীন ভবনে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করছি। আবাসিক বাড়িগুলোতে প্রথমবার গিয়েই ফাইন করছি না।

তিনি বলেন, আমরা বাসা বাড়িতে গিয়ে তাদের সাহায্য করছি সবাইকে দেখানোর জন্যে, যে বাসার কোন কোন জায়গায় ময়লা জমতে পারে, পানি জমতে পারে, এডিস মশার জন্ম হতে পারে। আমি অনুরোধ করবো সবাইকে আমাদের সাহায্য করার জন্য।

প্রসঙ্গত, এডিস মশা নির্মূলে ‘চিরুনি অভিযানের’ তৃতীয় দিনে মঙ্গলবার গুলশানের পার্ক রোডে অবস্থিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে ঢুকতে পারেনি এডিস মশার লার্ভা ধ্বংসে নিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ