বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৫১ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এদিকে নতুন রোগী ভর্তির সংখ্যা কমার সাথে সাথে হাসপাতাল গুলোতে কমছে সংকটাপন্ন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও। এছাড়া নতুন রোগীর তুলনায় ছাড়পত্র পাওয়া রোগী বাড়ায় আতঙ্কের ডেঙ্গু দিনে দিনে রূপ নিচ্ছে স্বস্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের গত সাত দিনের হিসেবে একদিকে যেমন সারাদেশে দিনে দিনে উন্নতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির তেমনি সরকারি বেসরকারি হাসপাতালগুলোতেও কমে আসছে নতুন রোগী ভর্তির সংখ্যাও। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে ঈদের আগেও যেখানে প্রতিদিন গড়ে একশ রোগী ভর্তি হতেন সেখানে এই সংখ্যা কমে এখন নেমে এসেছে পঞ্চাশের নিচে। রোগী কমার সাথে সাথে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বাড়ছে ক্রমান্বয়ে।

ডেঙ্গু পরিস্থিতির সার্বিক উন্নতিতে স্বস্তি চিকিৎসক ও রোগীদের। অন্যদিকে এখনো বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ