বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

রিফাত হত্যা: মিন্নির জামিন প্রশ্নে তদন্ত কর্মকর্তাকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামি ২৮ আগস্ট কেস ডায়েরি নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন বলেছিলেন তদন্তের পর ওই হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতার তথ্য পেয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত আমরা যা পেয়েছি, সার্বিক তথ্যাদি বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আয়শা সিদ্দিকা মিন্নি তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে আমাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়েছে।' বরগুনার পুলিশ সুপারের কাছে তার এ বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। সাত দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হাইকোর্ট এ সময় প্রশ্ন রাখেন, স্বামীর হেফাজতে স্ত্রী মারা গেলে স্বামীকেই জবাদিহিতা করতে হয়। আপিল বিভাগের রায়ে তা বলা হয়েছে। কিন্তু পুলিশ হেফাজতে থাকাবস্থায় কেউ মারা গেলে তার জবাবদিহিতা কে করবে?

মিন্নির পক্ষে সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন শুনানী করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ