রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

স্বাধীনতাকামী কাশ্মীরিদের জঙ্গি বলা যাবে না: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, স্বাধীনতাকামী কাশ্মীরি মুসলমানদের কোনো অবস্থাতেই জঙ্গি বা সন্ত্রাসী বলা যাবে না। আজ শুক্রবারগণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বাবুনগরী বলেন, স্বাধীনতাকামী কোনো মজলুম জাতি যদি স্বাধীনতার জন্য যুদ্ধ করে, সেটি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ হয় না।

উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ১৯৫৬ সালের ১ জানুয়ারি সুদান ও ১৯৯৯ সালের আগস্ট মাসে পূর্ব তিমুরের জনগণ একটি গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মীরা যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছেন।

হেফাজত মহাসচিব আরও বলেন, যদি স্বাধীনতাকামী যোদ্ধারা জঙ্গি হয়, তা হলে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও জঙ্গি হয়ে যাবে। অথচ তারা আমাদের প্রাণপ্রিয় মুক্তিকামী মহাপুরুষ, তারা কোনো অবস্থায় জঙ্গি বা সন্ত্রাসী হতে পারে না।

হজরত মুহম্মদ সা. -এর একটি হাদিসের সূত্র ধরে তিনি বলেন, ওই হাদিসে বর্ণিত হয়েছে- সমগ্র বিশ্ব মুসলিম এক দেহের বিভিন্ন অঙ্গের মতো। চোখে ব্যথা হলে পুরো শরীরে ব্যথা অনুভব হয়। মাথায় আঘাত হলে পুরো শরীর জর্জরিত হয়।

‘সুতরাং এই সহি হাদিসের ভিত্তিতে কাশ্মীরের মজলুম স্বাধীনতাকামী মুসলমানদের জালিম মোদি সরকারের অমানবিক জুলুম, নির্যাতন থেকে রক্ষা করার জন্য এবং কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য বিশ্বের সব মুসলমান, বিশেষত আরব বিশ্বকে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যেতে হবে।’

বাবুনগরী বলেন, জালিম মোদি সরকার কাশ্মীরের হাজার হাজার মুসলমানকে হত্যা করছে এবং তাদের জানমাল, ইজ্জত-আব্রু লুণ্ঠন করছে।

তিনি আরও বলেন, কাশ্মীরের একেক বালিকণা ফরিয়াদ করছে আরব বিশ্বের কাছে, যেন আরব বিশ্বের নেতৃত্বে সব মুসলিম দেশ এই অমানবিক আচরণ এবং নিষ্পেষণ ও নির্যাতন থেকে তাদের রক্ষা করে। এবং কাশ্মীরের মাটিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ