রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

রেল ব্যবস্থাপনা দেখতে ভারত যাচ্ছেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত যাচ্ছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার রেলমন্ত্রীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের আমন্ত্রণে এ প্রতিনিধি দলে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহা. আসাদুজ্জামান নূর ও হীরা মোহাম্মদ ইব্রাহিমসহ আটজন দেশটিতে যাচ্ছেন।

এ সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। পাশাপাশি ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি।

আগামী ৮ আগস্ট প্রতিনিধি দলটি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ