সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে ৫ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট থেকে। বাড়িতে ঈদ উদযাপন শেষে যারা কর্মক্ষেত্রে ফিরতে চান তাদের জন্য ঈদ পরবর্তী ১৪ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার) থেকে। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।

একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে বলে জানা গেছে।

রেল সূত্রে জানা গেছে, রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়াবে। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না।

এছাড়া আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

অন্যদিকে আসন স্বল্পতার কারণে যেসব যাত্রীরা ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরু হওয়ার দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুইঘণ্টা আগে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল হক।

তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর-সহ চারটি স্পেশাল ট্রেনে দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। তবে কোনো যাত্রীকেই ট্রেনের ছাদে এবার উঠতে দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ