সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ঢাকা ছাড়ার আগে সবার রক্ত পরীক্ষার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে যারা ঢাকা ছাড়তে চান তাদের রক্ত পরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন, যারা ঈদ উদযাপন করার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে ঢাকার বাইরে এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগের বার্ষিক প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) ইসিতে জমা দিতে তিনিসহ অন্যরা নির্বাচন কমিশন সচিবালয়ে যান।

এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। আমি ব্যক্তিগতভাবে মশারি ব্যবহার করি। কারণ মশা কোনো সময় কামড় দেবে ঠিক নাই। আবার ঘরের কোণে কিছু আছে কিনা সেটাও দেখা দরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ