সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশে জরুরি অবস্থা জারি করার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে জরুরি অবস্থা জারি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ভয়ংকর এ রোগ নিয়ে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচাতে হবে।

তিনি বলেন, ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর বিস্তার রোধ না করা গেলে ভয়াবহতা বাড়বে। এ কারণে আমরা মনে করি, জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে এর সমস্যাটা সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, দুটো সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এটা নিয়ে রাজনীতি না করে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ