সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

১৪ কোম্পানির দুধ উৎপাদন-বিক্রিতে আপাতত বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএসটিআই’র লাইসেন্সপ্রাপ্ত ১৪টি পাস্তুরিত দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে হাইকোর্টের পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে বাজারে এসব দুধ বিক্রিতে আপাতত কোনো বাধা নেই।

গতকাল বুধবার কোম্পানিগুলোর পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আপিল আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মুহা. নূরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালত হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেন।

লাইসেন্সপ্রাপ্ত ১৪টি পাস্তুরিত দুধ কোম্পানির পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ৩০ জুলাই মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সোমবার (২৯ জুলাই) মিল্ক ভিটার ক্ষেত্রেও হাইকোর্টের নিষেধাজ্ঞা চেম্বার আদালতে আট সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়।

গত ২৮ জুলাই মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাজারে থাকা এসব দুধ কেনা-বেচায় সতর্ক থাকতেও বলেন আদালত।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মুহা. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। এরপর কোম্পানির পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ