সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

বিয়ের আগে অবৈধ সম্পর্ক স্থাপনে প্রকাশ্যে যুবক-যুবতীকে বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে প্রেমের টানে এক পর্যায়ে যৌন সম্পর্ক স্থাপন করায় প্রকাশ্যে শাস্তি দেয়া হয়।

তাদের উভয়কেই একটি স্টেডিয়ামে মঞ্চ স্থাপন করে সেখানে প্রকাশ্যে ১০০ ঘা করে বেত্রাঘাত করা হয়েছে। এ অপরাধের জন্য ৫ বছর জেলও খাটতে হবে। ঘটনাটি ঘটেছে বুধবার। ২২ বছর বয়সী ওই যুবতী বার বার মুর্ছা যাচ্ছিলেন।

শরিয়া কঠোর আইনের অধীনে তার শাস্তি পূর্ণ করা হয়। বান্দা আচেহ প্রদেশের লোকসেমাউয়েতে একটি স্টেডিয়ামে এ শাস্তি কার্যকর করা হয়। ব্যবহার করা হয় তেল দিয়ে পাকানো বেতের লাঠি। এ দৃষ্টান্তমূলক শাস্তি যেনো আর কেউ এ ধরনের অপরাধ না করে।

উল্লেখ্য, বিয়ের আগে এমন যৌন সম্পর্ক স্থাপন ইসলামিক আইনে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। একই রকম শাস্তির বিধান রয়েছে জুয়া ও মদ পানের ক্ষেত্রেও।

আচেহ প্রদেশে বসবাস প্রায় ৫০ লাখ মুসলিমের। তারা ধর্মের ভিত্তিতে এমন শাস্তিকে সমর্থন করেন। মার্চে সন্তান ও পরিবারের সামনে প্রকাশ্যে ৫ দম্পতিকে একইভাবে বেত্রাঘাত করা হয়েছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে গত বছর নভেম্বরে বেত্রাঘাত করা হয়েছে এক নারীকে। আর এ ধরনের শাস্তির কারণের ঐ এলাকায় অপরাধ প্রবণতা খুবই কম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ