সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ডেঙ্গু টেস্ট: ইবনে সিনা ও ল্যাবএইডকে ৯০,০০০ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু টেস্ট করার ক্ষেত্রে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজধানীর ইবনে সিনা ও ল্যাবএইড হাসপাতালকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাসপাতাল দুটিকে জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মুহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু জ্বরের বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল সরকার নির্ধারিত ফি না মেনে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। গ্রাহকরা বিভিন্ন হাসপাতারের বিরুদ্ধে এমন ১৬টি অভিযোগ জানিয়েছেন।

গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে আজ শুনানি শেষে ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইবনে সিনা হাসপাতালকেও জরিমানা করা হয় ৪০ হাজার টাকা। এর আগে সোমবার (২৯ জুলাই) ৫০০ টাকার ডেঙ্গু টেস্ট ১২০০ টাকা রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় পপুলার হাসপাতালকে।

প্রসঙ্গত, গত রোববার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু টেস্টের ফি (ডেঙ্গু Ns1 পরীক্ষা) ফি ৫০০ টাকা নির্ধারণ করে দেয়। যার পূর্ব মূল্য ছিল ১২শ থেকে দুই হাজার টাকা। এছাড়া IgM + IgE অথবা IgM/ IgE- নির্ধারণ করা হয় ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ৮০০ থেকে এক হাজার ৬০০ টাকা এবং CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- নির্ধারণ করা হয় ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল এক হাজার টাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে ডেঙ্গু টেস্ট সম্পর্কিত নির্ধারিত ফি গত রোববার থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ