সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

কানাডায় বাংলাদেশি একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার টরন্টোর মারখাম এলাকার একটি আবাসিক ভবন থেকে একই পরিবারের চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি রোববার রাতের। কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতরা হলেন-মোহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে এবং বয়স্ক এক নারী।

এ ঘটনায় বাড়ির সামনে থেকে ২০ বছর বয়সী নিহত মনিরের ছেলেকে আটক করেছে পুলিশ। জানা যায়, নিহত মুনির ও অন্যরা টাঙ্গাইল জেলার অধিবাসী। ২০০২ সাল থেকে তারা কানাডায় বসবাস করছিলেন। সম্প্রতি মনির ও মুক্তা জামানের ২৫তম বিবাহ বার্ষিকী সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, রোববার তসদের কাছে খবর আসে ক্যাসেলমোর ও মিংগে অ্যাভিনিউর একটি বাসায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেখান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মনিরের ছেলেকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

এ ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে পুলিশ জানায়, নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ। সেই এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ