রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জামিন নামঞ্জুর, ডিআইজি প্রিজনস পার্থ কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মামলায় সিলেট কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বনিককে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার বিকেলে পার্থকে আদালতে হাজির করে দুদক। আগের দিন রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। বাসায় অভিযান চালানোর সময় ওই বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পার্থ বনিকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। রোববারই পার্থকে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় দুদক জানাতে পারে পার্থর বাসায় নগদ টাকা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পার্থকে নিয়ে অভিযানে বের হন দুদক কর্মকর্তারা। কর্মকর্তা ইউসুফের নেতৃত্বে দুদকের একটি দল পার্থকে নিয়ে তার বাসায় যান।

পরে পার্থর বাসা থেকে নগদ ৩০ লাখ টাকা উদ্ধার হয়। আর ৫০ লাখ টাকার একটি বস্তা পার্থর স্ত্রী পাশের বাসার ছাদে ফেলে দেন। ওই ছাদ থেকেও টাকার বস্তাটি উদ্ধার করেন দুদক কর্মকর্তারা। এরপর পার্থকে গ্রেপ্তার করে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ৮০ লাখ টাকা বেআইনিভাবে রাখার জন্য কলাবাগান থানায় মানি লন্ডারিংয়ের মামলা হয়।

মামলায় বলা হয়েছে, পার্থর বাসা থেকে উদ্ধারকৃত সব টাকাই অবৈধভাবে অর্জিত এবং এই টাকা পাচারের জন্য তিনি রেখেছিলেন।

ডিআইজি পার্থকে আদালতে হাজির করার পর তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আইনজীবীরা বলেন, উদ্ধার করা ত্রিশ লাখ টাকা তার শাশুড়ির। আর ৫০ লাখ টাকা তার নিজের সঞ্চয় করা। উদ্ধারকৃত টাকার একটিও অবৈধ উপার্জন নয়। আসামি সরকারি চাকুরিজীবী। জামিন দেয়া হলে তিনি পালাবেন না।

অন্যদিকে দুদকের পক্ষে তার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গাজী শাহ আলম প্রমুখ শুনানি করেন। অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, মাহমুদ হোসেন জাহাঙ্গীর, রেজাউল করিম প্রমুখ জামিনের বিরোধিতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ