রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি

ডেঙ্গুতে ঢাবি ছাত্রের মৃত্যু: ২২ ঘণ্টায় হাসপাতালের বিল প্রায় ২ লাখ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির ২২ ঘণ্টারও কম সময়ে বিল এসেছে এক লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা। এত কম সময়ে কীভাবে এত টাকা বিল হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ফিরোজের পরিবারসহ তার সহপাঠীরা।

মৃত ফিরোজ কবীর স্বাধীনের হাসপাতালের বিলে দেখা যায়, ওষুধ বাবদ ধরা হয়েছে ৩২ হাজার ৩২১ টাকা ৫১ পয়সা, ল্যাবরেটরি চার্জ ৭৩ হাজার ৮৩৬ টাকা, মেডিক্যাল হসপিটাল সাপ্লাইতে বিল হয়েছে ১০ হাজার ২১৯ টাকা এবং বাকি টাকা অন্যান্য কয়েকটি খাতে ধরা হয়েছে।

এ বিষয়ে ফিরোজের বড় ভাই মুহা. ফজলুল করীম বলেন, কেবল কয়েক ঘণ্টার ব্যাপার। একদিনও পার হয়নি। এর ভেতরে কী করে এত টাকা খরচ হলো, সেটাই আমরা বুঝতে পারছি না। হাসপাতালগুলো রোগীদের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি।

ফিরোজের দুলাভাই হুমায়ুন কবীর বলেন, সে ২০ থেকে ২১ ঘণ্টা ছিল সেখানে (স্কয়ার হাসপাতাল)। এর ভেতরে এত টাকা কী করে হলো, সেটাই আমরা বুঝতে পারছি না। যদিও তারা প্রথমে আমাদের বলেছিল, আইসিইউতে বিল আসতে পারে ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো। সেই হিসাবে আমরা প্রথমেই ডিপোজিট করেছিলাম ৫৭ হাজার টাকা। কিন্তু এত টাকা বিলের হিসাব আমরা এখন মেলাতে পারছি না।

এর আগে গতকাল শুক্রবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান ফিরোজ। এরও আগের গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে স্কয়ারে আনা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ