সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার। ত্রাণের জন্য পানিবন্দি পরিবার মারা গেলেও সরকারের মন্ত্রী ও এমপিরা খোঁজ নেন না। বন্যার পানিতে ভাসছে দেশের মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ গিয়ে বসে রয়েছেন।’

শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন নানা রকম গুজব ছড়াচ্ছে, সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলেধরার গুজবের মতো ডেঙ্গু আক্রান্তকে গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে আর তারা বলছেন, এ গুজব নাকি বিএনপির যড়ষন্ত্র।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন। সরকার পরিকল্পিত মামলা দিয়ে জুলুম-নির্যাতন করে জেলে রাখছে। তারপরও বিএনপি মানুষের পাশে আছে, থাকবে।

তিনি আরও বলেন, আইনের বদলে যখন মানুষকে গুলি করে হত্যা করে তখন দেশের মানুষ আইনকে বিশ্বাস করতে পারে না। যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, সেই দেশে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে ১৬ মাস জেলে রেখে নির্যাতন করে অসুস্থ বানিয়েছে সরকার। বর্তমানে তিনি হাঁটতে পারেন না, ঠিকভাবে কথা বলতে পারছেন না।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে ত্রাণ বিতরণ শেষে কুড়িগ্রাম জেলায় ত্রাণ বিতরণ করবেন বলেও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ