রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ডেঙ্গু আক্রান্তদের জন্য ৪০ বেডের সেল চালু করেছে বিএসএমএমইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের নিচতলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবায় ৪০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু চিকিৎসাসেবা সেল চালু করা হয়েছে।

আজ শনিবার ডেঙ্গু চিকিৎসাসেবা সেলের উদ্বোধন করা হয়।

৪০ শয্যার মধ্যে ২৫টি শয্যা কেবিন ব্লকে এবং অন্য শয্যাগুলো ডি ব্লকের মেডিসিন বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এরইমধ্যে ডেঙ্গু চিকিৎসাসেবা সেলে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. সাহানা আখতার রহমান, প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মুহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডীন ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মুহা. জিলন মিঞা সরকার।

রেজিস্ট্রার প্রফেসর ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আখতারুজ্জামান প্রমুখ।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু চিকিৎসাসেবা সেল চালুর বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. চৌধুরী ইয়াকুব জামাল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ কামাল, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. তুহিন সুলতানা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ