সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

হজের অনিয়ম দেখতে সিইসিকে পাঠানো হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নিরপেক্ষ মানুষ বিধায় তাকে হজের তদারকির জন্য পাঠানো হচ্ছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, হজে কোন অনিয়ম হলে তা দেখার জন্য সিইসিকে পাঠানো হচ্ছে। হজ চিকিৎসক সহায়ক দলে অপেশাদার লোজকজন পাঠানো হলেও এতে কোন সমস্যা নেই বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, যারা সরকারি খরচে হজে যাচ্ছেন, নিয়ম মেনেই তাদের তালিকা করা হয়েছে। তবে আগামী বছর এ বিষয়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, দুটি এজেন্সির শতাধিক হজযাত্রীর নির্ধারিত ফ্লাইটে হজে যেতে সমস্যা হয়েছে। এজন্য মক্কায় বাংলাদেশ হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার অসহযোগিতাকে দায়ি করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ