সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রিফাত হত্যা মামলা: আরিয়ানের জামিন আবেদন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম: রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতার আরিয়ান শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেন।

এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের জানান, সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ান শ্রাবণের জামিন শুনানি করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুলাই আরিয়ান শ্রাবণকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফার রিমান্ড শেষে ১৮ জুলাই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আরিয়ান শ্রাবণ।

এ সময় আদালতের বিচারক মুহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই বরগুনা জেলা কারাগারে রয়েছেন আরিয়ান শ্রাবণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ