সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসরাইলি বাহিনী সুর বাহারের ওয়াদি এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে; যা জাতিসংঘ রেজুলেশন ২৪২ ও ৩৩৮-এর চেতনার সম্পূর্ণ বিরোধী।

বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি একাত্মতা প্রকাশ করে বলা হয়, আমরা সম্প্রতি দেয়া ওআইসি মহাসচিবের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।

এতে আরও বলা হয়, এ ধরনের অবৈধ কাজের জন্য ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এ ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ