সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'প্রিয়া সাহার বক্তব্যকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, প্রিয়া সাহার বক্তব্যকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মনে হচ্ছে কারো ইশারায় সরকার এ ইস্যুকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সরকার প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী তৎপরতা হালকাভাবে নিলে প্রমান হবে এ বিষয়ে তাদের ইন্ধন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

গতকাল সন্ধ্যায় খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে মুসলিম মৌলবাদী দ্বারা ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ধর্মালম্বী গুম হওয়ার কথা বলে ট্রাম্পের কাছে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। তার বক্তব্যে তিনি এ দেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্ট, দেশের সুনাম ক্ষুন্ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বাংলাদেশে বিরাজমান চমৎকার সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও চেষ্টা করেছেন। তাই এ চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ