সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে। চলমান আন্দোলনের মধ্যে আজ বেশ কয়েকটি বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো একেবারেই কম।

বুধবার ভোর থেকেই ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কোনো ভবনে তালা ঝোলাতে পারেননি।

সকাল থেকে কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে সকালে কর্মসূচিতে অংশ নিতে দোয়েল চত্বর থেকে টিএসসি অভিমুখী যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের চার ছাত্রী। পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এস এম হল শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের আটকান। নানা প্রশ্ন করে তাদের সঙ্গে মারমুখী আচরণ করতে থাকেন তারা।

এসময় আহনাফ তাহমিদ নামের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী ওই রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ঘটনা জানতে চাইলে তাকে ব্যাপক মারধর করা হয়। এতে তার চোখের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগ কর্মীদের হামলায় আহনাফ তাহমিদের চোখে আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়।

এসএম হলের ছাত্রলীগ কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল হায়দারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ