সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় আরও ২জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণু নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কামাল ও আবুল কালাম আজাদ।

সোমবার (২২ জুলাই) রাতে বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, গ্রেফতার চারজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গণপিটুনির ঘটনায় সোমবার রাতে কামাল ও আবুল কালাম আজাদ নামে আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

গত শনিবার সকালে স্কুলে সন্তানের ভর্তির খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেণু। ওই দিন রাতেই বাড্ডা থানায় একটি মামলা করেন নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আসামি করে মামলা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ