সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে এ ঘটনা ঘটে।

ঢাবির অধিভুক্ত সাত কলেজকে ঘিরে সৃষ্ট সংকট সমাধানে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়ার আগে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। সমাবেশ শেষে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছিলেন।

এ সময় মল চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবস্থানকারী ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার বিষয়ে আখতার বলেন, সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ‘লাগাও তালা, বাঁচাও ঢাবি’ কর্মসূচি পালন করে আসছেন। আজ ছাত্রলীগ সমাবেশ করে যখন প্রশাসনিক ভবনে যায়, সেখানে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ ছিল। আমরা তাদেরকে দেখার জন্য সেখানে যাই।

সেখানে ছাত্রলীগের রাব্বানী ভাই, শোভন ও সাদ্দাম ভাই ছিলেন। তারা স্মারকলিপি দেয়ার জন্য ভেতরে যায়। তখন আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। সেখান চলে আসার সময় জহুরুল হক হলের সহ-সম্পাদক রাব্বি আমাকে মারধর করে। এভাবে তারা আমার ওপর উপর্যুপরি হামলা করতে থাকে। আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, এখন ডাকসু রয়েছে। কিন্তু প্রশাসনের যে চিরারচিত চরিত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন আন্দোলন দমন করা। সেই পদ্ধতিই তারা বেছে নিয়েছে। আজকে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে ডাকসু নেতা আখতারের ওপর হামলা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ