সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হজক্যাম্প থেকে হজযাত্রীদের ৯০ হাজার টাকা চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তরাস্থ আশকোনা হজক্যাম্প থেকে সোমবার দুইজন হজযাত্রীর প্রায় ৯০ হাজার টাকা চুরি হয়েছে। জানা যায়, দুইজন হজযাত্রীর মধ্যে পাবনার চাটমোহরের জব্বার মোল্লা নামের ৬৮ বছর এক বৃদ্ধ হজযাত্রীর ১৩০০ সৌদি রিয়াল (বাংলাদেশী টাকায় প্রায় ২৯ হাজার টাকা) সোমবার সকাল ৯ টার দিকে হজক্যাম্পের দোতলার হজযাত্রীদের আবাসিক এলাকা ডরমেটরির গোসলখানা থেকে চুরি হয়েছে।

ওই দিন সকাল ১০ টার দিকে নিচতলায় মসজিদের দক্ষিণ পাশে পুরুষ হজযাত্রীদের গোসলখানা থেকে আবু মুসা নামের এক হজযাত্রীর বাংলা টাকা ৫৯ হাজার টাকা চুরি হয়।

জব্বার মোল্লার হজের ফ্লাইট সোমবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে আর আবু মুসার হজের ফ্লাইটও সোমবার ভোর রাতেই।

এদিকে, সোমবার সন্ধা পর্যন্ত বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেও দু’জনের একজনের টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি।

টাকা হারিয়ে জব্বার মোল্লা ও আবু মুসা দু’জনেই মৌখিকভাবে হজক্যাম্পে স্থাপিত বিমানবন্দর থানার অস্থায়ী কন্ট্রোলরুমে টাকা হারানোর বিষয়টি মৌখিকভাবে ডিউটি অফিসার এস আই সুবজ মিয়াকে জানান।

দুপুরে পুলিশের এসআই সবুজ মিয়া জানান, যেহেতু হজক্যাম্পের মধ্যে সবচেয়ে সিকিউরড্ জায়গা হলো দোতলার ডরমেটরি। তাই সেখানে বাইরের কোন লোক যাওয়ার সুযোগ নেই। কাজেই আমরা এখন কাকে জিজ্ঞাসাবাদ করবো? ডরমেটরিতে যারা আছেন তারা সবাই সম্মানীত হজযাত্রী। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ