সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রিফাত হত্যা মামলা: মিন্নিকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণের পরে আদালত মিন্নিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৫টার সময় বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তোলা হলে তিনি এ আদেশ দেন।

পরিকল্পনার সঙ্গে জড়িত বলেও মিন্নি স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আদালতে সেটি জোরালোভাবে দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মু. হুমায়ুন কবিরও।

রিফাত হত্যা মামলার ৬ নম্বর আসামি টিকটক হৃদয়ের জবানবন্দিতে রিফাত হত্যার পরিকল্পনায় মিন্নির জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

এর আগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এ মামলায় গ্রেফতার করা হয়। রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৪ জনকে জীবিত গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জন এখনো রিমান্ডে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ