সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ৩টার পরে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অরুনাচলে উৎপত্তিস্থল। সেখানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, আজ বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়, ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে ভারতের গোহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে রিক্টার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ