সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

প্রসাদ খাইয়ে জোর করে মন্ত্রপাঠ করানোর ঘটনায় হাইকোর্টের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসকন নামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি এনজিও চট্রগ্রামের স্কুলে স্কুলে প্রসাদ খাইয়ে শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ  করানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনলে তা অন্যায় বলে অভিহিত করে স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করতে বলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার  বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিষয়টি নজরে আনেন। তিনি দৈনিক ইনকিলাবে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন পড়ে শোনান।

এই আইনজীবী আদালতকে বলেন, ‘এক ধর্মের রীতিনীতি অন্য ধর্মের মানুষের উপর চাপিয়ে দেওয়া আমাদের সংবিধান সমর্থন করে না।

হাইকোর্ট বলেন, ‘একটা এনজিও স্কুলে খাবার বিতরণ করতে পারে। কিন্তু জোর করে বা প্রলোভন দেখিয়ে যদি প্রসাদ খাইয়ে থাকে, সেটা অন্যায়। তবে, আমরা কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এর আগে শবে বরাত নিয়েও আমরা হস্তক্ষেপ করিনি। আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয় প্রশাসন আছে তাদেরকে বলুন।’

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আদালত শেষ আশ্রয়স্থল। আমরা আগে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। সেখানে প্রতিকার না পেলে আমাদের আবার আপনাদের কাছে(আদালত) আসতে হবে।’

উল্লেখ্য, দৈনিক ইনকিলাবি পত্রিকায় আজ ‘প্রসাদ খাইয়ে স্কুলে শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে স্কুলে শিক্ষার্থীদের প্রসাদ খাওয়ালো আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ‘ফুড ফর লাইফ’ কর্মসূচির আড়ালে গত ১১ জুলাই থেকে নগরীর প্রায় ৩০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করে।

ইসকন কর্মীদের শেখানো মতে কোমলমতি শিক্ষার্থীরা ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে। শ্লোক-মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিমসহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃতি জানায়। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচিতে দেশের ধর্মীয় মহলে অসন্তোষ সৃষ্টি হয়। বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ