সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এবার প্রতিমন্ত্রীর বাড়ি উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নদীর জায়গা দখল করে গড়ে ওঠায় প্রতিমন্ত্রীর বাগান বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া চায়না হারবার ও বসুন্ধরা গ্রুপের দখল করা বিশাল এলাকা দখলমুক্ত করা হয়।

গতকাল বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নদীর ১০ একর জায়গা দখলমুক্ত করে সংস্থাটি।

সংস্থাটি জানায়, উচ্ছেদ অভিযানে ৬২ লাখ টাকায় নিলাম করা পাথর রাতের আঁধারে সরিয়ে নেয়ার অভিযোগে চায়না হারবার নামে একটি কোম্পানির পন্টুন, ট্রাক ও এক্সক্যাভিটর জব্দ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা বলেন, মালামালগুলো আমরা চেষ্টা করেছি উদ্ধার করার জন্য। যখন আমরা ব্যর্থ হলাম, তখন বিজ্ঞ হাকিম তাদের কয়েকটা স্থাপনা নিলামের আওতায় এনেছে। এছাড়া দেশের নাম করা একটি আবাসন প্রতিষ্ঠান কর্তৃক দখল করা জমিও এদিন দখলমুক্ত করা হয়।

এদিন বিকেলে কেরানীগঞ্জ পাড়ের দোলেশ্বর এলাকায় বুড়িগঙ্গার ১০ একর জায়গা ভরাট করে করে তৈরি এক প্রতিমন্ত্রীর বাগানবাড়িও গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ