সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছেলে এরিকের অভিভাবকত্ব পেতে আদালতে যাবেন বিদিশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ছেলে এরিক এরশাদকে নিজের জিম্মায় পেতে আইনি লড়াইয়ে নামছেন বলে জানা গেছে। এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।

বিদিশা বলছেন, এরশাদের মৃত্যুর পর জীবন সংশয়ে রয়েছে তাদের সন্তান এরিকের। ১৮ বছরের শাহতা জারাব, পরিচিত এরিক এরশাদ নামে। হুসেইন মুহম্মদ এরশাদ ও বিদিশার ঘরের একমাত্র সন্তান।

২০০৫ সালে এরশাদ ও বিদিশার বিয়ে বিচ্ছেদের পর এরিক কার জিম্মায় থাকবে- তা নিয়ে তৈরি হয় জটিলতা। ২০০৯ সালে আদালতে গড়ায় বিষয়টি। এর দুবছর পর ২০১১ সালে আদালতের আদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এরিকের দায়িত্ব পান এরশাদ।

এরশাদ জীবিত থাকার সময়ে এরিকের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ ছিল বিদিশার। তবে এরশাদের মৃত্যুর পর তৈরি হয়েছে জটিলতা।

জানা যায়, বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে সোমবার এরিককে দেখতে গিয়ে বাসায় ঢুকতে ব্যর্থ হন বিদিশা। তার অভিযোগ, সম্পত্তি বা রাজনীতি কোনো কারণে তার সন্তানকে নিয়ে চক্রান্ত চলছে।

সন্তানের অভিভাবকত্ব পেতে শিগগিরই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী। রংপুরে এরশাদের দাফনে সন্তুষ্ট বিদিশা। জানিয়েছেন, শিগগিরই এরশাদের কবর জিয়ারতে করতে যাবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ