সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানা সরানো হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প বিনিয়োগের জন্য বা স্থাপনের জন্য কোনো কৃষি জমি নষ্ট করতে দেয়া হবে না। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানা সরানো হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, কৃষিজমি বা যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না, বিষয়টি আমাদের আইনেই আছে। আমাদের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্প নগর আছে। সেখানে বস্ত্র-মিলসহ অনেক শিল্প কারখানা রয়েছে। তবে কৃষি জমিও নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা করতে দেয়া হবে না।

তিনি বলেন, আমরা শিল্প এলাকাগুলো পরিকল্পিতভাবেই করছি। কৃষিজমিতে কোনো শিল্প এলাকা হচ্ছে না। আপনারা জানেন আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিকল্পিতভাবে শিল্পে পার্ক করছি। এসব পরিকল্পিত শিল্প এলাকাগুলো অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে।

তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলো সরানো হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কড়া নজরদারি করার কথা বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ