শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মশা মারতে ডিএনসিসির ১০ সদস্যের কারিগরি কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশা নিয়ন্ত্রণে কীটনাশক নির্বাচন, কার্যকারিতা পরীক্ষা, ক্রয় প্রক্রিয়ায় সহযোগিতা এবং কীটনাশকের কার্যকারিতা মনিটরিংয়ের জন্য ১০ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে ডিএনসিসির নগর ভবনে ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত অধিকতর কার্যকর কীটনাশক প্রবর্তন’ শীর্ষক সভা অনুুষ্ঠিত হয়।

মশক নিধন কার্যক্রম ও পূর্ণাঙ্গ মশা নিধনে কীটনাশকের (এডাল্টিসাইড) কার্যকারিতা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় মশার ওপর কীটনাশকের কার্যকারিতা এবং পরিবেশের ওপর এর প্রভাবে গুরুত্ব আরোপ করা হয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সভায় উপস্থিত বিশেষজ্ঞরা পরবর্তী কীটনাশক ক্রয় করা পর্যন্ত বর্তমানে ব্যবহৃত কীটনাশকের ঘনত্ব বাড়িয়ে ব্যবহারের পরামর্শ দেন।

পাশাপাশি দীর্ঘমেয়াদি কীটনাশক হিসেবে মশা মারতে অধিকতর কার্যকর কীটনাশক ও নতুন প্রযুক্তি সংযোজনের সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘমেয়াদি কীটনাশক ক্রয়ের আগ পর্যন্ত স্বল্পমেয়াদে অধিকতর কার্যকর কীটনাশক ক্রয়ের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের পরিপ্রেক্ষিতে নতুন কীটনাশক সংযোজনের পরামর্শ দেয়া হয়।

১০ সদস্যের কারিগরি কমিটির সভাপতি ডিএনসিসি মেয়র এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের (সিডিসি) পরিচালক/প্রতিনিধি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানর (আইইডিসিআর) পরিচালক/প্রতিনিধি, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) প্রতিনিধি, সিডিসির কীটতত্ত্ববিদ, উদ্ভিদ সংরক্ষণ শাখার প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সভাপতি এ কে এম আজাদ ও কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, সিডিসির পরিচালক অধ্যাপক সামিয়া তহমিনা, আইইডিসিআর এর অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, উদ্ভিদ সংরক্ষণ শাখার অতিরিক্ত উপ-পরিচালক মুহা. মোশারফ হোসেন, আইসিডিডিআর, বির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মুহা. শফিউল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আখতারুজ্জামান, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ