সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নুসরাত হত্যা মামলায় আরোও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত হত্যা মামলায় আজ তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এ মামলায় ৯২জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।

আজ সোমবার (১৫ জুলাই) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে তোলায়। তাদের সামনেই সাক্ষ্য দেন সোনাগাজী ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, পৌর কাউন্সিলর মোহাম্মদ ইয়াসি ও অ্যাম্বুলেন্স চালক নুরুল কারিম।

পরে আগামীকাল পরীক্ষা কেন্দ্র সচিব মোহাম্মদ নুরুল আবসার ফারুকী, নুসরাতের বান্ধবী তামান্না ও সাথীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় আসামিরা। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় নুসরাত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ