শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ধর্ষকদের শাস্তির দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো রাজপথে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব, চট্রগ্রাম প্রতিনিধি: দেশে ধর্ষনের অস্হিশীল পরিস্থিতির কারনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টায় বন্দরনগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেন সম্মিলিত শিক্ষার্থীরা। এসময় এ আন্দোলনকে ঘিরে
নগরীর বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়। আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেওয়া নিরাপদ সড়ক চাই আন্দোলনের (চট্টগ্রাম) এর যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আরিফ উদ্দীন আওয়ার ইসলামকে বলেন, প্রথম আলোর সুত্র অনুযায়ী গত ৬ মাসে ২০৮৩ জন নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের শিকার। তন্মধ্যে খুব কম ঘটনার বিচার হয়েছে। বিচারহীনতায় নতুন অপরাধের জন্ম দেয়। ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্থির আওতায় আনার পাশাপাশি সামাজিক, নৈতিক মূল্যবোধ তৈরি করতে পারলে ধর্ষণের মত ধিক্কারজনক ঘটনা কমে আসবে।

এদিকে বাড়তি নিরাপত্তার বিষয় নিয়ে সিএমপির সহকারী কমিশনার নোবেল চকমা আওয়ার ইসলামকে বলেন, ছাত্র ছাত্রীদের এ আন্দোলনে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।

কর্মসূচিতে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন সেগুলো হচ্ছে- ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল) এবং চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ