শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত মালুকু দ্বীপপুঞ্জে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে কমপক্ষে একজন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার ৭ দশমিক ৩ মাত্রার রিখটার স্কেলে ৭ দশমিক ৩ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানার পর সেখান থেকে কয়েকশ’ লোককে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি এক কর্মকর্তা একথা জানান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে নর্থ মালুকু প্রদেশের তার্নাত শহরের প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ভূমিকম্পের উৎপত্তিস্থলের সন্নিকটে সাউথ হেলমেহারা এলাকায় প্রায় ১৬০ টি ঘরবাড়ি ধসে পড়ে। ভূমিকম্পে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা ইহসান সুবুর এএফপিকে বলেন, ‘ওই নারী তার ঘর ধসে চাপা পড়ে মারা যায়।’ এ ঘটনায় কয়েশ’ লোককে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন ও উঁচু স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

গত বছর সুলাওয়েসি দ্বীপের পালুতে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরফলে সৃষ্ট সুনামিতে দুই হাজার ২শ’ লোক প্রাণ হারায় এবং আরো এক হাজার লোককে নিখোঁজ ঘোষণা করা হয়।

এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার এক লাখ ৭০ হাজারসহ ভারত মহাসাগর অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার লোক প্রাণ হারায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ